অজানা জগতের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরের সবচেয়ে ছোট প্রাণী, উদ্ভিদ, আদি মাছ এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার মতো অণুজীবের বৈচিত্র্যময় এক জগতের খোঁজ মিলেছে। অতি ক্ষুদ্র এসব জীবসত্তা অন্যান্য সামুদ্রিক প্রাণীর খাবার এবং বিপুল অক্সিজেনের চাহিদা পূরণ করে। খবর এএফপির।
সায়েন্স সাময়িকীতে গত বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে সামুদ্রিক অণুজীবের ওই বিশাল জগতের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। এটি সামুদ্রিক জীবসত্তা নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সমৃদ্ধ বিশ্লেষণ বলে গণ্য হচ্ছে। এ জন্য বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী বিশ্বব্যাপী তিন বছর ধরে অনুসন্ধান চালিয়ে সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।