অজানা জ্বরে ১৭৫ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যে গত এক মাসে অজানা জ্বরে ১৭৫টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মুজাফফরপুর জেলায় ১১০টি, পাটনায় ৪২টি এবং গয়া জেলায় ১২টি শিশু মারা গেছে। চিকিৎসকেরা এই রোগকে এনকেফেলাইটিস বললেও সরকারিভাবে তা স্বীকার করা হচ্ছে না। বিহারের স্বাস্থ্যমন্ত্রী অশ্বিনী চৌবে শিশু মৃত্যুর কথা স্বীকার করে বলেছেন, এই রোগ প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।তবে বিহারের আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব ইতিমধ্যে রোগ প্রতিরোধে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন।