অজামিনযোগ্য পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ললিত মোদি
ললিত মোদি

যুক্তরাজ্যপ্রবাসী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান ললিত মোদির বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। অর্থ পাচারের একটি মামলায় গতকাল বুধবার এই পরোয়ানা জারি করা হয়।
ভারতের ক্ষমতাসীন বিজেপির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে যোগাযোগের কথা ফাঁস করে দিয়ে বিতর্ক সৃষ্টি করেন ললিত মোদি। কর ফাঁকি, অর্থ পাচার এবং আইপিএলে গোপন মালিকানার অভিযোগ মাথায় নিয়ে ২০১০ সালে ভারত ছেড়ে যান ললিত মোদি। ললিতের দাবি, ভারতে হত্যার হুমকি পাওয়ায় তিনি যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি সূত্র বলে, ‘আদালতের জারি করা পরোয়ানা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। এরপর মন্ত্রণালয় সেটি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বা ইন্টারপোলের কাছে দেবে।’ ললিত মোদির আইনজীবীরা বলছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শুনানিতে অংশ নিতে পারেন। এনডিটিভি