অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বেনগাজির নিরাপত্তাপ্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরের নিরাপত্তাপ্রধান নিহত হয়েছেন। ওই কর্মকর্তার নাম ফ্রাজ আল-দার্সি।লিবিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার রাতে একটি গাড়ি থেকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা দার্সির বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর শরীরে তিনটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বেনগাজি চিকিৎসাকেন্দ্রে নেওয়ার কিছুক্ষণ পরই দার্সির মৃত্যু হয়। ২০১১ সালের ফেব্রুয়ারিতে লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়ার আগে দার্সি মাদকবিরোধী বাহিনীর প্রধানসহ গাদ্দাফি সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এএফপি।