অটিস্টিক শিশুর মস্তিষ্ক অনেক ভারী ও স্নায়ুকোষ সমৃদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গবেষণায় দেখা গেছে, সাধারণ শিশুদের মস্তিষ্কের চেয়ে অটিস্টিক শিশুদের মস্তিষ্ক অনেক ভারী এবং স্নায়ুকোষ সমৃদ্ধ। অটিস্টিক শিশুদের মরদেহের ময়নাতদন্তের ওপর ভিত্তি ওই গবেষণা চালানো হয়।মার্কিন অটিস্টিক শিশুদের ওপর পরিচালিত এই গবেষণার ফলাফল আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে গতকাল বুধবার প্রকাশিত হয়েছে।ছোট আকারে পরিচালিত এই গবেষণার পর্যবেক্ষণে বলা হয়েছে, অটিস্টিক শিশুদের মস্তিষ্কের এ রকম গঠন যখন তারা মায়ের গর্ভে থাকে, তখনই হয়ে থাকে। গবেষকেরা দুই থেকে ১৬ বছর বয়সী সাতজন অটিস্টিক শিশুর ওপর এই গবেষণা পরিচালনা করেছেন। এদের অধিকাংশই পানিতে ডুবে মারা গেছে। গবেষণায় অটিস্টিক নয়, এমন ছয়জন দুর্ঘটনায় মারা যাওয়া শিশুর মস্তিষ্কের সঙ্গে অটিস্টিক শিশুদের তুলনা করা হয়েছে। গবেষণার পর্যবেক্ষণে দেখা গেছে, অটিস্টিক শিশুদের মস্তিষ্কের স্নায়ুকোষ সাধারণ শিশুদের চেয়ে ৬৭ শতাংশ বেশি এএফপি।