অটোয়ায় অ্যালাইভ এডুকেশনের বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটানিয়া পার্কে ১৭ সেপ্টেম্বর দিনব্যাপী অ্যালাইভ এডুকেশন ফ্যামিলি পিকনিকের একটি মুহূর্ত
ব্রিটানিয়া পার্কে ১৭ সেপ্টেম্বর দিনব্যাপী অ্যালাইভ এডুকেশন ফ্যামিলি পিকনিকের একটি মুহূর্ত

কানাডার রাজধানী অটোয়ার ব্রিটানিয়া পার্কে গত ১৭ সেপ্টেম্বর দিনব্যাপী ‘অ্যালাইভ এডুকেশন ফ্যামিলি পিকনিক’-এর ব্যানারে বনভোজন সম্পন্ন হয়েছে। শিশুদের খেলাধুলা, পুরস্কার বিতরণ আর বিনোদন ও মজার মজার খাবার পরিবেশনের মধ্য দিয়ে এই শিক্ষামূলক বনভোজন হয়। ব্রিটানিয়া পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে বাংলা কমিউনিটির অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেন। দ্বিতীয়বারের মতো অটোয়ায় বাংলাভাষী কানাডীয়দের সমন্বিত প্রয়াস ‘অ্যালাইভ এডুকেশন’-এর উদ্যোগে ফ্যামিলি পিকনিক সাড়ম্বরে উদ্‌যাপিত হয়। এতে এমপিপি নাটালি দেজ রোজারিও, অ্যালাইভ এডুকেশনের অধ্যক্ষ ড. মঞ্জুর চৌধুরী, উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অটোয়া ইউনিভার্সিটি ইমেরিটাস অধ্যাপক ড. এন ইউ আহম্মেদ, রৌলসন কিং, ব্যারিস্টার শামিম হাসান, সৌরভ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বনভোজনে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বনভোজনে কানাডায় বসবাসকারী বিভিন্ন বয়সী এক শর বেশি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়সহ অন্যান্য কমিউনিটির ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বাংলাদেশিরা নানা রংয়ের পোশাক পরে উৎসবের আমেজে অ্যালাইভ এডুকেশন ফ্যামিলি পিকনিকে যোগ দেন। বিজ্ঞপ্তি