অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে মুজিবনগর দিবসের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটোয়ার বাংলাদেশ হাইকমিশনে মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন হাইকমিশনার মিজানুর রহমান
অটোয়ার বাংলাদেশ হাইকমিশনে মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন হাইকমিশনার মিজানুর রহমান

বিশ্বের বিভিন্ন দেশে থাকা কূটনীতিক মিশনের মতো কানাডার অটোয়ার বাংলাদেশ হাইকমিশন পালন করেছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। স্থানীয় সময় ১৭ এপ্রিল মিশনের চ্যান্সেরি ভবনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। ‘মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন মিশনের প্রথম সচিব আলাউদ্দিন ভূঁইয়া।
আলোচনায় অংশ নেন কানাডার শ্রমমন্ত্রীর দপ্তরের অর্থনীতিবিদ নাসিম সাইদী, ব্যবসায়ী মাসুদ সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা গোলাম মুহিবুর রহমান, অটোয়া আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ওমর সেলিম শের, কানাডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আবদুল গফ্ফার এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স।
হাইকমিশনার মিজানুর রহমান বলেন, মুজিবনগর সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্ববাসীকে সেদিন জানিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানি সেনাদের বাংলা ছাড়তে হবে। সত্যিই তা হয়েছে, পাকিস্তানিরা বাংলা ছেড়েছে এবং বিশ্বের বুকে জন্ম নিয়েছে লাল-সবুজের পতাকার বাংলাদেশ।