অতি মোটা হওয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত মোটা হওয়ায় নিউজিল্যান্ড থেকে বিতাড়িত হওয়ার ঝুঁকিতে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার নাগরিক আলবার্ট বুইটেনহুইস। তবে গতকাল সোমবার তিনি আরও ২৩ মাস থাকার অনুমতি পেয়েছেন। অবশ্য বুইটেনহুইস এই সময়ে কোনো ধরনের সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা পাবেন না বলে জানিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের সহযোগী অভিবাসনমন্ত্রী নিক্কি কাই। বুইটেনহুইসের বর্তমান ওজন ১৩০ কেজি। দুই মাস আগে তিনি ভিসার মেয়াদ নবায়নের আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এএফপি।