অতিথি বুশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তাঁর স্ত্রী বারবারা গত শনিবার এক সমকামী নারী দম্পতির বিয়েতে অংশ নিয়েছেন। মেইন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এ বিয়েতে তাঁরা সাক্ষী ছিলেন। সমকামী বিয়ে বৈধ যুক্তরাষ্ট্রের এমন মাত্র ১৩টি অঙ্গরাজ্যের একটি মেইন। বুশের এক মুখপাত্র গত বুধবার জানান, সাবেক প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী মেইনের কেনেবাঙ্ক শহরের বাসিন্দা সমকামী নারী বনি ক্লেমেন্ট ও হেলেন থরগালসেনের বিয়ের অনুষ্ঠানে সাক্ষী হিসেবে যোগ দেন। কেনেবাঙ্ক থেকে প্রায় চার মাইল দূরেই কেনেবাঙ্কপোর্ট শহরে জর্জ ডব্লিউ বুশের জমি রয়েছে। সমলিঙ্গের বিয়ে জোরালোভাবে সমর্থন করেন—এমন অন্য উল্লেখযোগ্য রিপাবলিকান নেতার মধ্যে রয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং ওহাইওর সিনেটর রব পোর্টম্যান। রয়টার্স।