অতিথিশালায় থাকবেন পোপ ফ্রান্সিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিস ঘোষণা দিয়েছেন, ভ্যাটিকানের রাজকীয় সরকারি বাসভবনে না উঠে তিনি অতিথিশালায় থাকবেন। ভ্যাটিকানের মুখপাত্র ফেডারিকো লামবার্ডি এ কথা জানিয়েছেন।ওই মুখপাত্র জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের ১২০ কক্ষের অতিথিশালায় সহযাজকদের সঙ্গেই থাকবেন। তবে কবে নাগাদ পোপ সরকারি বাসভবনে উঠবেন বা আদৌ উঠবেন কি না, এ বিষয়ে কিছু উল্লেখ না করে ওই মুখপাত্র বলেন, তিনি অন্য যাজকদের মতোই সাদামাটা জীবন যাপন করতে চাইছেন। মুখপাত্র আরও বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে সহকার্ডিনালদের পোপ বলেছেন যে তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের সঙ্গেই থাকবেন।’ টাইমস অব ইন্ডিয়া।