প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে অতিবৃষ্টির কারণে ভূমিধসে একই পরিবারের নয়জনসহ ১২ জনের মৃত্যু হয়েছে৷ প্রত্যক্ষদর্শী ও পুলিশ গতকাল শুক্রবার জানায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় গুলমি জেলায় গত বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটে৷ এ সময় পাহাড়ের একটি অংশ একটি বাড়ির ওপর পড়ে৷ এতে ওই পিরবারের চার শিশুসহ নয়জনের মৃত্যু হয়৷ অপর তিনজনের মৃত্যু হয় পার্শ্ববর্তী পুথান জেলায় ভূমিধসের শিকার আরেকটি বাড়িতে৷ স্থানীয় পুলিশ কর্মকর্তা দীপক রেজমি এ কথা জানান৷ এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে৷ নেপালে ভূমিধসে ও বন্যায় প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়৷ এএফপি৷