অতীতের প্রেসিডেন্ট হিসেবে রিগ্যান সবচেয়ে প্রত্যাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের কোনো মার্কিন প্রেসিডেন্টকে যদি ফিরিয়ে আনতে চাওয়া হয়, তাহলে সবচেয়ে বেশি প্রত্যাশিত হবেন কে? এ ক্ষেত্রে রিপাবলিকান দলের পাল্লাটাই বেশি ভারী। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ নাগরিক রোনাল্ড রিগ্যানকে ফিরে পেতে চান। গত সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফলে এ কথা জানা যায়। টিভি অনুষ্ঠান সিক্সটি মিনিটস ও ভ্যানিটি ফেয়ার সাময়িকী এই জরিপের আয়োজন করে।জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৩৬ শতাংশ নাগরিক রিপাবলিকান নেতা রিগ্যানকে প্রেসিডেন্ট হিসেবে চেয়েছেন। সে ক্ষেত্রে ২৯ শতাংশ নাগরিক ডেমোক্রেটিক নেতা ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্টকে একই পদে ফিরে পেতে চেয়েছেন। টমাস জেফারসনকে প্রেসিডেন্ট হিসেবে ফিরে পেতে চেয়েছেন মাত্র ১৪ শতাংশ নাগরিক।২০১২ সালের নির্বাচনের পর জো বাইডেন যদি ভাইস প্রেসিডেন্ট না হন, সে ক্ষেত্রে হিলারি ক্লিনটনকেই এই পদে বেশি কাম্য মার্কিন নাগরিকদের। পাঁচ শতাংশের মতে, টক শো উপস্থাপক অপরাহ উইনফ্রেকে এই পদ দেওয়া যেতে পারে। রয়টার্স।