প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক গণমাধ্যম নিয়ে ১১ থেকে ১৮ বছর বয়সী কিশোরীদের অভিজ্ঞতা মোটেই ভালো নয়। অনলাইন বা সামাজিক গণমাধ্যম ব্যবহারকারী এই কিশোরীদের প্রায় অর্ধেক হয়রানি অথবা নির্যাতনের শিকার হচ্ছে।
মানবাধিকার সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল, যুক্তরাজ্যের নতুন এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। মেয়েদের নিয়ে একটি প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি জরিপটি প্রকাশ করে।
জরিপে অংশগ্রহণকারী যুক্তরাজ্যের এক হাজারের বেশি ছেলে-মেয়ের ৪৮ শতাংশ মেয়ে অনলাইনে তাদের বাজে অভিজ্ঞতা ও হয়রানির শিকার হওয়ার কথা জানায়। জরিপে বলা হয়, মেয়েদের চেয়ে ছেলেরা কিছুটা কম হয়রানির শিকার হচ্ছে।