প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে ছয় চীনা শিক্ষার্থীর ওপর গত শনিবার বর্ণবাদী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চীনের নাগরিকেরা অনলাইনে ব্যাপক নিন্দা জানিয়েছেন। ওই শিক্ষার্থীরা চীনের বিত্তশালী কর্মকর্তাদের সন্তান। ফ্রান্সের বোর্দো শহরে তাঁদের ওপর হামলা হয় বলে স্বীকার করেছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকারীদের দুজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হামলায় এক ছাত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় চীনা সামাজিক যোগাযোগমাধ্যম সিনা ওয়েইবোতে সমালোচনার ঝড় ওঠে। এএফপি।