অনলাইনে প্রিন্সেস আইকোকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি রাজপরিবারের এক সদস্যকে অনলাইনে হত্যার হুমকি দেওয়ায় কেনগো এজাকা (২৬) নামের একজন বেকার যুবককে গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার এ কথা জানানো হয়। খবর এএফপির।জাপানের যুবরাজ নারুহিতোর আট বছর বয়সী মেয়ে প্রিন্সেস আইকোকে এই হুমকি দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জাপানের সবচেয়ে বড় ইন্টারনেট ফোরামে এজাকা তাঁর হুমকি দেওয়া বার্তা পাঠান। এতে লেখা হয়, ‘হাতুড়ি দিয়ে মাথা চূর্ণ করে আমি প্রিন্সেস আইকোকে হত্যা করব।’গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে দেওয়া এজাকার ভাষ্য, অন্যান্য অনলাইনের প্রতিক্রিয়া পরীক্ষা করতেই ইন্টারনেটে তিনি এই হুমকি দেন। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এতে তিনি যে গ্রেপ্তার হতে পারেন তা ভাবেননি।পুলিশের একজন মুখপাত্র বলেন, এই হুমকির ফলে আকাসাকা থানার পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করতে বাধ্য হয়। তাদের স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়।