অনশন ভাঙলেন মেধা পাটেকর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রখ্যাত মানবাধিকারকর্মী মেধা পাটেকর তাঁর আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। মুম্বাইয়ের একটি বস্তি ভেঙে অ্যাপার্টমেন্ট ভবন তৈরি করার প্রতিবাদে ২০ মে থেকে তিনি অনশন শুরু করেন। অনশনের নয় দিনের মাথায় মহারাষ্ট্র সরকার মেধা পাটেকরের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তিনি অনশন প্রত্যাহার করেন।মুম্বাইয়ের খার-সান্তাক্রুজ এলাকার গোলিবাড়ী বস্তি এলাকা ভেঙে সেখানে ১৪০ একর জমি দেওয়া হয়েছে একটি বেসরকারি নির্মাণ সংস্থার হাতে। এই বস্তিতে ২৬ হাজার দরিদ্র মানুষের বাস। বস্তিবাসীদের পুনর্বাসিত না করে এই প্রকল্পের কাজ শুরু করার প্রতিবাদে মেধা পাটেকর আমরণ অনশন শুরু করেন।