অনশনে তিমোশেঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউলিয়া তিমোশেঙ্কো
ইউলিয়া তিমোশেঙ্কো

ইউক্রেনের কারাবন্দী বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে গতকাল মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন। সম্প্রতি সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেন ইইউর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে রাজধানী কিয়েভের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করে। ২০০৪ সালে পশ্চিমাপন্থী গণজাগরণের উপনেতা তিমোশেঙ্কো গত সোমবার রাতে এক চিঠির মাধ্যমে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। এএফপি।