অনাহারের মহড়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইউরোপে অনাহারে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা পদ্ধতি নির্ধারণে সহায়তার জন্য একটি গবেষণায় স্বেচ্ছাসেবী আহ্বান করা হয়। এ গবেষণায় যুক্তরাষ্ট্রের একদল তরুণ ছয় মাস অনাহারে ছিলেন।
মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা অনশনকারীদের শারীরিক আবার খাবার শুরু করার মতো কার্যকর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের লক্ষ্যে ওই গবেষণা চালান। তখন প্রায় পুরো ইউরোপের মানুষ অনাহারে ধুঁকছিল। মার্কিন সেনাবাহিনীর স্বাস্থ্যকর্মীরা অনাহারী রোগীদের সারিয়ে তোলার কার্যকর পদ্ধতি খুঁজছিলেন। ১৯৪৪ সালে ওই গবেষণা শুরু হয়।
একটি প্রচারপত্র দেখেই ওই তরুণ স্বেচ্ছাসেবীরা অনাহারের মহড়া দিতে উদ্বুদ্ধ হন। প্রচারপত্রে একটি অনাহারী শিশুর ছবি দিয়ে লেখা ছিল: ‘ওদের খাবার জোগাতে আপনি কি অনশন করবেন?’ মহড়ায় অংশ নিতে শতাধিক আবেদন জমা পড়ে। নির্বাচিত হন ৩৬ জন।
পরীক্ষামূলক ওই অনশন চলাকালে তরুণ দলটির জন্য বরাদ্দ খাবারের পরিমাণ ও ক্যালরির মাত্রা ক্রমান্বয়ে কমতে থাকে। অতি কষ্টকর ওই প্রক্রিয়ায় তাঁরা শীর্ণ ও নাজুক হতে থাকেন। পরে স্বাস্থ্য ফিরে পেতে তাঁদের কয়েক মাস থেকে শুরু করে এক বছরের বেশি সময় লেগেছিল।
গবেষণার ফলাফল হিসেবে ১৯৪৬ সালে প্রকাশিত হয় মেন অ্যান্ড হাঙ্গার নামে একটি নির্দেশিকা পুস্তক। অনাহারী রোগীদের সহায়তায় এতে স্বাস্থ্য সহায়তাকর্মীদের জন্য কয়েকটি উপদেশ অন্তর্ভুক্ত হয়। বিবিসি।