অনুশোচনা করায় মৃত্যুদণ্ডাদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে পর্নোগ্রাফির ওয়েবসাইট তৈরির অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক ব্যক্তি আদালতে অনুশোচনা প্রকাশ করায় তাঁর সাজা স্থগিত করা হয়েছে। সাঈদ মালেকপুর (৩৭) নামের ওই ব্যক্তির আইনজীবীর বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা এমএনএ এই তথ্য দিয়েছে। ইরানের নাগরিক সাঈদ মালেকপুর কানাডার নাগরিকত্ব পেয়ে সেখানেই স্থায়ীভাবে বাস করছিলেন। ২০০৮ সালে অসুস্থ বাবাকে দেখতে ইরানে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১০ সালের ডিসেম্বরে সাঈদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানায় ইরান। এএফপি।