অনুষ্ঠান বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের হাত থেকে সম্প্রতি মুক্তি পাওয়া মার্কিন সেনাসদস্য বোয়ি বার্গদলকে স্বাগত জানানোর অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা৷ এদিকে বার্গদল চাকরি ফেলে পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে৷ আফগানিস্তানে তালেবানের হাতে পাঁচ বছর বন্দী থাকার পর গত শনিবার বার্গদল মুক্তি পান৷ বিনিময়ে গুয়ানতানামো বে কারাগার থেকে তালেবানের পাঁচ জ্যেষ্ঠ নেতাকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র৷ বিবিসি৷