প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০-এর অনুসন্ধান তৎপরতা হ্রাস করার ইঙ্গিত দিয়েছেন। তবে ওই উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার বর্ষপূর্তি সামনে রেখে অ্যাবোট বলেছেন, তিনি এখনো আশা করেন, এর সন্ধান পাওয়া যাবে। গত বছরের ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পার্লামেন্টে টনি অ্যাবোট বলেন, ‘চলমান অনুসন্ধান তৎপরতা সফল হবে—আমাদের এ আশার ব্যাপারে যাত্রীদের স্বজনদের আমি আবারও নিশ্চয়তা দিতে পারি। তবে অনুসন্ধানে এখনকার মতো ব্যাপক প্রচেষ্টা চিরকাল চলতে থাকবে—এ প্রতিশ্রুতি আমি দিতে পারি না।’
বিবিসি