অনুসন্ধানে ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ এমএইচ-৩৭০ উড়ে​াজাহাজটি অনুসন্ধানে এ পর্যন্ত ৮৬ লাখ মার্কিন ডলার খরচ করেছে মালয়েশীয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার মালয়েশিয়া বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান আজহারুদ্দিন আবদুল রহমান এক সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত ব্যয়ের একটি সুনির্দিষ্ট হিসাব তুলে ধরেন। তিনি বলেন, এটি শুধু মালয়েশিয়ার সরকারের বিভিন্ন সংস্থার ব্যয়। অন্যান্য দেশ কী পরিমাণ অর্থ ব্যয় করেছে, সেটা তাঁরা জানেন না। বিশেষজ্ঞদের ধারণা, নিখোঁজ উড়োজাহাজের অনুসন্ধানে মোট ব্যয় শত কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। এমএইচ-৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন যাত্রী ও ক্রুসহ গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ​চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। রয়টার্স।