অনেক মূল্যে যে জয় পুতিনের...
ভ্লাদিমির পুতিন বিপুল ভোট পেয়ে তৃতীয় মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তঁার এই বিজয়কে বিরোধীরা না মানলেও আরও ছয় বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করলেন সাবেক এই কেজিবি প্রধান। আর এই বিজয় তঁাকে কিনতে হয়েছে জনগণের কাছে হাজারো প্রতিশ্রুতির বিনিময়ে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে পুতিনকে খরচ করতে হবে শত শত বিলিয়ন ডলার। এতে চরম সংকটে পড়তে পারে রুশ অর্থনীতি।পুতিনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সামাজিক, প্রতিরক্ষা, অবসর ভাতাসহ বিভিন্ন খাতে সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে। নির্বাচনে বিজয়ী হতে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে শুরু করে কিন্ডারগার্টেন পর্যন্ত নানা বিষয়ে হাজারো প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন। শুধু সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে তঁাকে ব্যয় করতে হবে প্রতিবছর প্রায় ৩০ বিলিয়ন ডলার।দেশটির অর্থমন্ত্রী এনটন সিলুনভ বলেন, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে জিডিপির প্রায় ২ শতাংশ ব্যয় করতে হতে পারে। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সাল নাগাদ জিডিপির প্রায় ৩ শতাংশ পর্যন্ত খরচ করতে হতে পারে।লন্ডনভিওিক ক্যাপিটাল ইকোনমিকস তাদের একটি সমীক্ষায় দেখিয়েছে, ২০১৮ সাল নাগাদ পুতিনের প্রতিশ্রুতি বাস্তবায়ন ব্যয় প্রতিবছর ৪ দশমিক ৮ ট্রিলিয়ন রুবলে পঁেৌছাতে পারে, যা জিডিপির ৪ বা ৫ শতাংশ।ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ নেইল শেরিং বলেন, তেলের দাম বাড়ায় রাশিয়া অতিরিক্ত অর্থ পাবে এটা ঠিক; তার পরও প্রস্তাবিত ব্যয়ের সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়বে।নির্বাচনী প্রতিশ্রুতিতে পুতিন চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন। স্কুলশিক্ষকদের বেতনও একই হারে বাড়ানোর কথা। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন শিশুদের ভাতা ও শিক্ষার্থীদের অনুদান বাড়ানোর।রাশিয়ান অডিট ফার্ম এফবিকের এক বিশে্লষণে বলা হয়, ২০১৮ সাল নাগাদ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে ৯ দশমিক ৯ ট্রিলিয়ন রুবল ব্যয় হবে। ২০১২ সালে এই ব্যয় ধরা হয়েছিল ১ দশমিক ১ ট্রিলিয়ন রুবল। এখন প্রতিবছর এই ব্যয় বেড়ে দঁাড়াবে ১ দশমিক ৭ ট্রিলিয়ন রুবল।ভোট পাওয়ার জন্য পুতিন তঁার নির্বাচনী প্রতিশ্রুতিতে সেনাবাহিনী ও পুলিশের বেতন বাড়ানোর কথা বলেছেন। তিনি ২০২০ সাল নাগাদ সেনাবাহিনীর উন্নয়নে ২৩ ট্রিলিয়ন রুবল ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদদের মতে, এসব প্রতিশ্রুত ব্যয় মেটাতে রাশিয়াকে অতিরিক্ত হিসেবে জিডিপির ২ দশমিক ২ শতাংশ বেশি ব্যয় করতে হবে।অবসরের বয়সসীমা বাড়িয়ে পুরুষের ক্ষেত্রে ৬০ ও নারীর ক্ষেত্রে ৫৫ করায় এটাও অর্থনীতিতে চাপ ফেলবে। বর্তমানেও রাশিয়াকে অবসর ভাতা বাবদ জিডিপির প্রায় ১০ শতাংশেরও বেশি ব্যয় করতে হচ্ছে। নতুন নীতি গ্রহণ করা হলে তাতে প্রতি পঁাচ বছরে জিডিপির ১ শতাংশ করে ব্যয় বাড়বে। রয়টার্স।