অন্টারিওয়ে মার্চ বাংলাদেশি হেরিটেজ মানথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার অন্টারিওয়ে মার্চ মাসকে ‘বাংলাদেশি হেরিটেজ মানথ’ হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে প্রতি বছর এই মাসটি উদযাপন করা হবে।

লিবারেল দলের এমপিপি লরেনজো বেরারদিনেতির তোলা বিলের পক্ষে গত সোমবার ভোট দিয়েছেন অন্টারিওর আইনপ্রণেতারা। বেরারদিনেতি বলেন, অন্টারিওয়ে বাংলাদেশিদের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। এর অংশ হতে পেরে নিজেকে তিনি সম্মানিতবোধ করছেন।

মার্চ স্বাধীনতার মাস। অন্টারিও হেরিটেজ মানথ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এই মাসে অন্টারিওবাসী বাংলাদেশিরা নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি সবার সঙ্গে ভাগ করে নিতে পারবেন।

বেরারদিনেতি বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশকে যেসব দেশ প্রথম স্বীকৃতি দিয়েছিল, কানাডা সেগুলোর মধ্যে অন্যতম। তখন থেকেই কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ।