অন্তিম ইচ্ছা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেল চালাতে খুব ভালোবাসতেন তিনি। অন্তিম ইচ্ছে ছিল প্রিয় হার্লি-ডেভিডসন ব্র্যান্ডের ইলেকট্রা গ্লাইড (১৯৬৭ সালের তৈরি) যানে চড়া অবস্থায় সমাহিত হবেন। তাঁর অন্তিম সেই ইচ্ছা পূরণ করেছেন পরিবারের সদস্যরা। তবে কাজটি মোটেও সহজ ছিল না। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের প্রয়াত বিলি স্ট্যান্ডলি (৮২) নামের ওই ব্যক্তিকে গত শুক্রবার কলম্বাস শহরে সমাহিত করা হয়। কবরে তাঁর মরদেহটি মোটরসাইকেলের ওপর স্থির রাখতে পেছনে একটি ধাতব বর্ম সংযোজন করা হয়। এপি।