অন্ধ্র প্রদেশে এমআইএম বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে মজলিস-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন (এমআইএম) দলের বিধায়ক সৈয়দ আহমেদ পাশা কাদরির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় এক নেতা গত শুক্রবার ওই অভিযোগ দায়ের করেন। করিম নগর জেলায় গত বৃহস্পতিবার এক জনসভায় পাশা কাদরি বলেন, ‘রাজ্য বিধানসভা ভবন নির্মাণের কৃতিত্ব নিজামদের। অথচ সেখানে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করা হয়েছে। ভারতের সব গুরুত্বপূর্ণ স্থাপনা আমরাই নির্মাণ করেছি। রেড ফোর্ট, তাজমহল, কুতুব মিনার, মক্কা মসজিদ ও চারমিনার আমরা বানিয়েছি। কিন্তু হিন্দুস্তানে আপনারা কী নির্মাণ করেছেন?’সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে কাদরির ওই ভাষণের ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে। ডানপন্থী কয়েকটি সংগঠন কাদরির বক্তব্যের প্রতিবাদ জানায়। বিশ্লেষকেরা বলেন, হায়দরাবাদে নিজামদের নেতৃত্বে মুসলিম শাসনামলের স্মৃতি পুনরুজ্জীবিত করতে কাদরি পরিকল্পিতভাবে ওই বক্তব্য দিয়েছেন। তবে ‘আমরা’ এবং ‘তারা’ বিভাজন বিপজ্জনক। এতে করে তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলন সাম্প্রদায়িক রূপ নিতে পারে। হিন্দু ও মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ হলেই কেবল তেলেঙ্গানার দাবি বাস্তবায়ন সম্ভব। টাইমস অব ইন্ডিয়া।