অন্ধ্র প্রদেশে বাস-লরি সংঘর্ষে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশের বেঙ্গালুরু-হায়দরাবাদ মহাসড়কে আজ বুধবার ভোরে তেলবাহী একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, শীতাতপনিয়ন্ত্রিত বাসটি ৪৩ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে হায়দরাবাদ যাচ্ছিল। বাসটি ভোরে অন্ধ্র প্রদেশের মাহবুবনগরে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী বাসের জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে বেশির ভাগ যাত্রী ভেতরে আটকা পড়েন। বাসযাত্রীরা হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বেঙ্গালুরু-হায়দরাবাদ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। উদ্ধারকাজ চলছে।