অন্ধ্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেলেন’ গতকাল শুক্রবার ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হেনেছে। ঝড়ের কারণে অন্তত সাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আট হাজারের মতো লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গুনতুরসহ কয়েকটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝড়ে বিভিন্ন এলাকায় বহু গাছ উপড়ে পড়ে। এর মধ্যে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে কৃষ্ণ জেলায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সহায়তা নিতে রাজ্যের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।