অন্য রকম সেলিব্রেটি
চতুষ্পদী প্রাণী কুকুর। চার পায়ে হাঁটাচলা করবে, এটাই স্বাভাবিক। দুই পায়ে হাঁটাটা বেমানানই বটে। অথচ সেই কাজটিই করছে চীনের একটি কুকুর। চার পা থাকা সত্ত্বেও অনবরত দুই পায়ে হাঁটছে। ব্যতিক্রমী এ চালচলনের জন্য এরই মধ্যে প্রাণীটি স্থানীয় পর্যায়ে সেলিব্রেটিতে পরিণত হয়েছে।হেনান প্রদেশের ঝুমাদিয়ান অঞ্চলের বাসিন্দা ঝু গুয়ানশান আলোচিত এ কুকুরটির প্রভু। তিনিই তাঁর প্রিয় পোষা প্রাণীটিকে দুই পায়ে হাঁটার শিক্ষা দিয়েছেন। পেছনের পায়ে ভর দিয়ে সামনের দুই পা উঁচিয়ে হাঁটার দক্ষতা অর্জন করেছে লু লু নামের কুকুরটি। বয়স দেড় বছর।গুয়ানশান বলেছেন, ‘এক বন্ধু কুকুরটি আমাদের দিয়েছেন। তখন থেকেই এটিকে ভালোবাসতে শুরু করি। চার মাস বয়সেই এটি দুই পায়ে হাঁটতে শিখেছে। এখন আর সে চার পায়ে হাঁটছে না, দুই পায়েই হাঁটছে।’অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ঝুমাদিয়ান জানান, বেশির ভাগ সময় কুকুরটি পেছনের পায়ে ভর করে খাড়া হয়ে থাকে। এমনকি বিশ্রামের সময়ও পেছনের পায়ে ভর করে সামনের পা খাড়া করে রাখে। তিনি বলেন, প্রতিদিন সকালে লু লুকে নিয়ে বাড়ির কাছে সেঞ্চুরি স্কয়ারে হাঁটতে বের হন তিনি। সেখানে গেলে তো মহাকাণ্ড! প্রাতঃভ্রমণকারীদের মধ্যমণি হয়ে যায় সে। সবাই আদর করে এটিকে খাবারও দেয়। লু লু এখন রীতিমতো সেলিব্রেটি। অরেঞ্জ অনলাইন।