অন্য রকম হোটেল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের দেশ স্পেনের রাজধানী মাদ্রিদের একটা হোটেল কেমন হতে পারে, তা মোটামুটি অনুমান করা যায়। আবার সেই হোটেলটি যদি একজন শিল্পীর হাতে তৈরি হয়? না, ওইভাবে চিন্তা করলে হবে না, বরং বিষয়টা সম্পূর্ণ উল্টো। ময়লা-আবর্জনা দিয়েই তৈরি করা হয়েছে একটি হোটেল। নাম ‘বিচ গার্বেজ হোটেল’। তৈরি করেছেন জার্মান শিল্পী হা শুল্ট।মাদ্রিদে চলছে আন্তর্জাতিক পর্যটন মেলা। এই সুযোগে পরিবেশবিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদ্রিদের প্লাজা দ্য সেল্লাও এলাকায় হোটেলটি তৈরি করেছেন শুল্ট। হোটেলটিতে আছে ছয়টি শয়নকক্ষ। দেয়ালগুলো সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা আবর্জনা, ময়লা ফেলার ভাগাড় ও পুরাতন জিনিসপত্রের বাজার থেকে কেনা জিনিস দিয়ে। শিল্পী শুল্টের মতে, সমুদ্রই সবচেয়ে বড় আবর্জনার ভাগাড়।বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমি বিচ গার্বেজ হোটেলটি বানিয়েছি। কেননা, আমাদের এই পৃথিবীতে সমুদ্রই সবচেয়ে বড় আঁস্তাকুড়।’যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের অস্থায়ী হোটেলগুলোর ৩০ থেকে ৪০ শতাংশ আবর্জনা সমুদ্রসৈকতেই ফেলা হয়।এই প্রকল্পের মুখপাত্র রোজ পিকুইরাস জানান, পর্যটনশিল্পের পরিচয় দেওয়ার সময় যে চিত্র তুলে ধরা হয়, তাঁর বিরপীতে প্রকৃত চিত্রটা কী, সেটা দেখানোর জন্যই এই কাজ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের সৈকতগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখি, তাহলে আমাদের ছুটির দিনগুলো কেমন হবে, আমরা সেটা তুলে ধরতে চেয়েছি।’ বিবিসি।