প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক প্রধান রবার্ট মুলার বলেছেন, ২০১১ সালের লকারবি হামলার ঘটনায় তদন্তে ‘অগ্রগতি’ হয়েছে। তিনি আশা করেন, ওই হামলায় জড়িত ‘অন্যদের শাস্তি দেওয়া হবে’। ১২ বছর এফবিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে গত সেপ্টেম্বরে তিনি অবসরে যান। ইউএস ভিক্টিমস অব প্যান এএম ফ্লাইট ১০৩-এর উড়োজাহাজ ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর লন্ডন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে স্কটল্যান্ডের লকারবির আকাশে বোমা বিস্ফোরণে বিধ্বস্ত হয়। এতে ২৪৩ জন নিহত হন, যাঁদের মধ্যে ১৮৯ জনই মার্কিন নাগরিক। বিবিসি।