অপপ্রচারে দুর্বল করা যাবে না: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘অপপ্রচার করে আমাদের সরকারকে দুর্বল করা যাবে না। আমি অপপ্রচারের বিরোধী, তবে সমালোচনাকে স্বাগত জানাই।’গতকাল বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের ঝাড়গ্রাম স্টেডিয়ামে এক বিরাট জনসভায় এ কথা বলেন তিনি। ‘জঙ্গলমহল উৎসব’-এর সমাপ্তি দিনে তিনি যোগ দিতে এখানে আসেন। মমতা বলেন, ‘আমি অপপ্রচার পছন্দ করি না। সমালোচনাকে স্বাগত জানাই। তবে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমি লড়াই করি বাঘের বাচ্চার মতো। আমি কাউকে ভয় পাই না। বিরামহীন লড়াইয়ের পর আজকে আমি এই অবস্থানে এসেছি। আমি সব সময় গরিব জনগণের পক্ষে। কেউ যদি আমাকে হত্যা করতে চায়, সে ইচ্ছে করলে গুলি করতে পারে। আমি মৃত্যুকে ভয় পাই না।’বামফ্রন্টকে ইঙ্গিত দিয়ে মমতা বলেন, ‘৩৪ বছরে ওরা কিছুই করেনি। অথচ ছয় মাসের মধ্যে জবাব চাইছে। ওদের জবাব চাইতে হবে ৩৫ বছর পর। ৩৫ বছর পর জবাব দেব। এখন ওরা চুপ করে থাকুক।’মমতা বলেন, শিগগির শুরু হচ্ছে নতুন প্রকল্প ‘নিজ ভূমি নিজ গৃহ’। এই প্রকল্পের আওতায় রাজ্যের ছয় লাখ গৃহহীনকে দেওয়া হবে তিন কাঠা করে জমি। ওই জমিতে ব্যবসা করার জন্য অর্থ দেওয়া হবে।