প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ বলেছে, ইরাকে ইসলামিক স্টেট (আইএস) ও সরকার উভয় পক্ষই অপারধ করছে। নৃশংসতার মাধ্যমে আইএস করছে মানবতাবিরোধী অপরাধ। আর বন্দীদের হত্যা ও বেসামরিক এলাকায় বোমাবর্ষণের মাধ্যমে সরকার করছে যুদ্ধাপরাধ। গতকাল সোমবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বিশেষ অধিবেশনে এ কথা বলেন ডেপুটি হাইকমিশনার ফ্লাভিয়া পানসিরি। ৪৭টি দেশের কূটনীতিক অংশগ্রহণ করেন ওই অধিবেশনে। এ সময় ইরাক সরকারের পক্ষ থেকে আইএসের অপরাধ তদন্তের দাবি জানানো হয়।
এএফপি