অপরাধ বেড়েছে কলকাতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় গত দেড় বছরে অপরাধের সংখ্যা বেড়েছে। গতকাল রোববার বাংলা পত্রিকা এই সময় এবং ইপসোস নামের একটি সংস্থার যৌথ সমীক্ষার ফলাফলে এই তথ্য বেরিয়ে এসেছে।তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দেড় বছর পর কলকাতায় কী পরিবর্তন এসেছে, অপরাধের সংখ্যা বেড়েছে কি কমেছে, কলকাতাকে লন্ডন বানানোর মমতার প্রতিশ্রুতি কত দূর কার্যকর হয়েছে—এসব বিষয় নিয়ে ওই সমীক্ষা চালানো হয়।কলকাতার ১৬৯টি রাস্তার এক হাজার বাসিন্দার ওপর চালানো ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের বেশির ভাগই তরুণ-তরুণী। এতে অংশ নেওয়া ৬৫ শতাংশ মানুষ বলেছেন, কলকাতাকে লন্ডন বানানোর মমতার প্রতিশ্রুতি দিবাস্বপ্ন। তবে ৩২ শতাংশ মানুষ মনে করেন, এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব।সমীক্ষায় অংশ নেওয়া ৭৭ শতাংশ মানুষ মনে করেন, কলকাতায় গত দেড় বছরে অপরাধের সংখ্যা বেড়েছে। তবে ১৯ শতাংশ মানুষ এর বিপক্ষে মত দিয়েছেন। ৫৩ শতাংশ মানুষ বলেছেন, দেড় বছরে অপরাধ দমনে কলকাতার পুলিশের দক্ষতা বাড়েনি। তবে ৪৩ শতাংশ মানুষ এর বিপক্ষে মত দিয়েছেন।৫৯ শতাংশ মানুষ বলেছেন, দেড় বছরে তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মদক্ষতা বেড়েছে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকা মমতা সফল হননি বলে মত দিয়েছেন ৫৪ শতাংশ মানুষ। ৩৬ শতাংশ মানুষ এর বিপক্ষে মত দিয়েছেন।