অপহূত দুই ইতালীয়র অডিও বার্তা প্রকাশ করেছে আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরিব (একিউআইএম) ইন্টারনেটের মাধ্যমে গত ডিসেম্বরে মৌরিতানিয়া থেকে অপহূত এক দম্পতির অডিও বার্তা প্রকাশ করেছে। ওই বার্তায় অপহূত ব্যক্তিরা তাঁদের উদ্ধার করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিতে ইতালির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামপন্থী ওয়েবসাইটগুলোর ওপর নজরদারি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন একটি সংস্থা এসআইটিই গতকাল রোববার এ কথা জানিয়েছে। এএফপি।এসআইটিই বলেছে, ‘বারলুসকোনি সরকারের প্রতি ইতালীয় বন্দীর আহ্বান’ শিরোনামের অডিও বার্তায় একিউআইএমের হাতে আটক ইতালীয় নাগরিক সেরগিও সিকালা ইতালীয় ভাষায় কথা বলেন। সিকালা তাতে তাঁকে মুক্ত করার জন্য ইতালির সরকারের প্রতি আহ্বান জানান।গত ১৮ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব মৌরিতানিয়া থেকে সিকালা ও তাঁর স্ত্রীকে একিউআইএমের সদস্যরা অপহরণ করে। ৫ ফেব্রুয়ারি তারা অপহূত ব্যক্তিদের মুক্তিপণ হিসেবে ২৫ দিনের সময় বেঁধে দিয়ে ইতালি সরকারের হাতে আটক তাদের বন্দীদের ছেড়ে দিতে বলে।