প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ আরোপিত নতুন অবরোধের কারণে ইরানের পরমাণু কর্মসূচির গতি ধীর হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের পরমাণু কর্মসূচির প্রধান আলি আকবর সালেহি। গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর বুশেহেরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এই অবরোধ ইরানের পরমাণু কর্মসূচি থামিয়ে দিতে পারবে না বলেও উল্লেখ করেন সালেহি।সালেহির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইসনার খবরে বলা হয়, ‘এটা বলা ঠিক হবে না অবরোধ কার্যকর নয়। অবরোধ আরোপের মূল উদ্দেশ্য যদি ইরানের পরমাণু কর্মসূচিকে বন্ধ করা হয়ে থাকে, তবে এ ব্যাপারে আমরা বলতে চাই, এতে হয়তো কার্যক্রম কিছুটা ধীর গতিতে এগোবে কিন্তু থামাতে পারবে না।’গত ৯ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে ইরানের বিরুদ্ধে চতুর্থ দফা অবরোধ আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়। এএফপি।