অবশেষে চালু হলো ইরানের প্রথম পরমাণু বিদ্যুেকন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ষ অপেক্ষার পর অবশেষে ইরান তাদের প্রথম পরমাণু বিদ্যুেকন্দ্র চালু করতে পেরেছে। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর বুশেহেরে পরমাণু বিদ্যুেকন্দ্রে গতকাল শনিবার প্রথম জ্বালানি সরবরাহ করা হয়েছে।আনুষ্ঠানিকভাবে বুশেহের কেন্দ্র চালু উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইরানের পারমাণবিক প্রধান আলি আকবর সালেহি। তিনি বলেন, ‘পশ্চিমাদের সব চাপ ও অবরোধ সত্ত্বেও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা বুশেহের কেন্দ্র চালু করতে পেরেছি।’ সালেহি আরও বলেন, ‘এটি ইরানি জাতির বীরত্বের এবং লক্ষ্য অর্জনে অদম্য মনোবলের প্রতীক।’প্রকৌশলীরা গতকাল কেন্দ্রের ভেতর জ্বালানি সরবরাহ করেছেন। এই জ্বালানি এসেছে রাশিয়া থেকে। কেন্দ্রটি রাশিয়ার সহযোগিতা এবং তত্ত্বাবধানেই তৈরি হয়েছে। রাশিয়ার পরমাণুবিষয়ক প্রধান সার্গেই কিরিয়েনকো বলেন, ‘আজ একটি দারুণ দিন, বুশেহের কেন্দ্র আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো।’ তিনি জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষকদের তত্ত্বাবধানেই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।কিরিয়েনকো বলেন, ‘আইএইএ’র নিয়মনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি দায়বদ্ধ প্রতিটি রাষ্ট্রেরই অধিকার আছে শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি অর্জনের।’এর আগে সালেহি জানিয়েছিলেন, জ্বালানি সরবরাহের কাজ ৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। এর দুই সপ্তাহ পর থেকে কেন্দ্রের চুল্লি মোট উত্পাদন ক্ষমতার ৫০ শতাংশ বিদ্যুৎ উত্পাদন করতে পারবে। তখন থেকেই জাতীয় গ্রিডে যোগ হবে এই কেন্দ্রের বিদ্যুৎ।২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন ক্ষমতার এ বিদ্যুেকন্দ্র তৈরিতে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় হয়েছে।ইরানের পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমাদের চাপের মুখেও সেখানে এই পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপনে সহায়তা দিচ্ছে রাশিয়া। তবে বিতর্কিত পরামাণু প্রকল্প ইস্যুতে ইরানের ওপর ঠিকই চাপ দিয়ে যাচ্ছে রাশিয়া। গত জুনে ইরানের ওপর জাতিসংঘের চতুর্থ দফা নিষেধাজ্ঞায়ও রাশিয়া সম্মতি দেয়। পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপনে ইরান প্রথম উদ্যোগ নেয় প্রায় চার দশক আগে। মার্কিন-সমর্থিত ইরানের শাহ ১৯৭০-এর দশকে এ উদ্যোগ নেন। তখন জার্মানির সিমেন্স কোম্পানির সঙ্গে এ বিষয়ে ইরানের চুক্তি হয়।তবে ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লবে ক্ষমতাচ্যুত হন শাহ। এরপর থমকে যায় এই কেন্দ্র নির্মাণের কাজ। নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ১৯৮০ থেকে ১৯৮৮ পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধের কারণে ১৯৮০-এর দশকের বেশির ভাগ সময়জুড়ে স্থবির হয়ে থাকে এ প্রকল্প। ওই দশকের শেষের দিকে এসে নতুন আধ্যাত্মিক নেতা আলী খামেনি এবং প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির নেতৃত্বে পরমাণু বিদ্যুেকন্দ্র নির্মাণের প্রকল্প আবার পুনরুজ্জীবিত হয়। পরমাণু অস্ত্র বিস্তার নিয়ে উদ্বেগের কারণে সিমেন্সের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর ১৯৯০-এর দশকের প্রথমার্ধে সহযোগী খুঁজতে শুরু করে ইরান। শেষে ১৯৯৪ সালে কেন্দ্র নির্মাণের দায়িত্ব নেয় রাশিয়া।বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উত্তোলনকারী এবং দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুদকারী দেশ হওয়া সত্ত্বেও ইরান দাবি করে আসছে, দ্রুত বর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে তাদের পরমাণু বিদ্যুৎ উত্পাদন করতে হবে। কেননা, তেল এবং গ্যাস এক সময় ফুরিয়ে আসবে। এএফপি, বিবিসি।