অবশেষে তেলেঙ্গনা রাজ্য হচ্ছে
অবশেষে ভারতের অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গনা রাজ্য গঠন করা হচ্ছে। আগামী ৫ আগস্টের আগেই এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাবটির সঙ্গে ঘনিষ্ঠ একটি উচ্চপর্যায়ের সূত্র এই তথ্য জানিয়েছে।প্রস্তাব অনুযায়ী, হায়দরাবাদকে পাঁচ বছরের জন্য ইউনিয়ন টেরিটরি করা হতে পারে এবং দুটি রাজ্যের যৌথ রাজধানী হিসেবে এটি কাজ করবে। একজন লে. গভর্নর এই টেরিটরি পরিচালনা করবে। হায়দরাবাদের লে. গভর্নর পদাধিকারবলে মতেলেঙ্গনা রাজ্যের প্রশাসক হবেন।সূত্র জানায়, পুরো প্রক্রিয়া এক সপ্তাহের মধ্যেই শেষ করা যাবে বলে মনে করছেন কংগ্রেসের নেতারা। কারণ, আগামী ৬ আগস্ট পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনেই বিল উত্থাপিত হবে। অবশ্য, বিলটি পাস হওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ, বিরোধী দল বিজেপি এটাকে বাধাগ্রস্ত করতে পারে। বিজেপি পৃথক তেলেঙ্গনা রাজ্য গঠনের পক্ষে আগেই প্রতিশ্রুতি দিয়েছে। তাই বিলটি উত্থাপিত হলে বিজেপিকে তাতে সমর্থন দিতে হবে। আর বিল পাস হলে তা থেকে কংগ্রেস রাজনৈতিকভাবে সুবিধা পাবে। টাইমস অব ইন্ডিয়া।