অবশেষে দক্ষিণ সুদানে দুই পক্ষে অস্ত্রবিরতি চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে একটি অস্ত্রিবরতি চুক্তিতে সই করেছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহীদের নেতা রিক মাচের৷ চলমান জাতিগত সহিংসতা বন্ধে আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে গত শুক্রবার দুই পক্ষে এই চুক্তি হয়৷
শুক্রবারের চুক্তিটি সম্পাদিত হয়েছে প্রতিবেশী দেশ ইিথওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কির ও মাচের উপস্থিত ছিলেন৷ ক্ষমতা দখল নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে গত বছরের ডিসেম্বরে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এই প্রথম তাঁরা মুখোমুখি হলেন৷
দুই নেতা দক্ষিণ সুদানে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে একমত হন৷ অবশ্য, সেই সরকারে কারা থাকবেন, তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি৷
চুক্তি সই অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট কির বলেন, ‘আমরা এখন উপলব্ধি করতে পেরেছি, আমাদের সমস্যা যা-ই হোক না কেন, সংলাপই হচ্ছে একমাত্র উপায়৷ আমরা এখন থেকে সঠিক পথ ধরে হাঁটতে থাকব৷’
চুক্তি সইয়ে মধ্যস্থতাকারী আঞ্চলিক সংস্থা আইজিএডির কর্মকর্তা সেইউম মেসফিন জানান, চুক্তি সই করার ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধিবরতি কার্যকর হবে৷ উভয় পক্ষই তাদের বাহিনীকে সরিয়ে নিতে এবং আর কোনো উসকানিমূলক বক্তব্য না নিতে সম্মত হয়েছে৷
এর আগে গত জানুয়ারিতে উভয় পক্ষের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি হলেও অল্প সময়ের মধ্যেই তা ভেঙে পড়ে৷ রয়টার্স৷