অবশেষে নেপালে প্রধানমন্ত্রী নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের বামপন্থী ইউএমএলের (মার্ক্সবাদী-লেনিনবাদী) চেয়ারম্যান ঝালানাথ খানাল সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের স্পিকার গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে সাত মাসেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।স্পিকার সুভাষ চন্দ্র নেমওয়াং জানান, ‘ঝালানাথ খানাল ৫৯৮ ভোটের মধ্যে ৩৬৮ ভোট পেয়েছেন। আমি তাঁকে নির্বাচনে বিজয়ী এবং নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করছি।’পার্লামেন্টের সাংবিধানিক পরিষদ এর আগে ১৬ বার প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা করে ব্যর্থ হয়। সিনহুয়া ও বিবিসি।