অবশেষেপদত্যাগ করলেন দীনেশ ত্রিবেদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি গতকাল রোববার পদত্যাগ করেছেন। তৃণমূলকংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর তিনি পদত্যাগ করেন।দলীয়একটি সূত্র জানায়, মমতার সঙ্গে টেলিফোন আলাপে দীনেশ ত্রিবেদি বলেন, তিনি দলের সিদ্ধান্ত মানতে বাধ্য এবং এ জন্য রেলমন্ত্রীহিসাবে পদত্যাগ করবেন।এর আগে অবশ্য এক সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদি বলেছিলেন, প্রধানমন্ত্রীমনমোহন সিং না চাইলেতিনি পদত্যাগ করবেন না।তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের ক্যাপ্টেন। তিনি চাইলেই পদত্যাগ করব। নইলে নয়।’ গত বুধবার রেলবাজেট পেশ করে মমতার রোষানলে পড়েন দীনেশ। বাজেটে যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মমতা ঘোষণা দিয়েছেন, ভাড়া বাড়াতে দেবেন না তিনি। ওই দিন রাতেই মমতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দীনেশকে সরিয়ে তৃণমূল নেতা মুকুল রায়কে রেলমন্ত্রী করার প্রস্তাব পাঠান।