অবসরে গেলেন রতন টাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্যতম প্রধান শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা গতকাল শুক্রবার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। ৭৫ বছর বয়সী এই শিল্পপতি জীবনের প্রায় দুই-তৃতীয়াংশই কাটিয়েছেন এই প্রতিষ্ঠানে। ১৯৯১ সাল থেকে টাটার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রতন টাটা তাঁর উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছেন ওই প্রতিষ্ঠানেরই কর্মী ৪৪ বছর বয়সী সাইরাস মিস্ত্রিকে।হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়, টাটা গ্রুপের ২৮টি শিল্পে প্রায় তিন লাখ মানুষ কাজ করে। রতন টাটা শুধু বাণিজ্যের বিস্তারই করেননি, কর্মীসহ সাধারণ মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটির সূচনালগ্নে যে ভাবনা ছিল, তারও বিস্তার ঘটিয়েছেন। পিটিআই।