অবসরে ডেসমন্ড টুটু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল শান্তি পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকার ধর্মীয় নেতা ডেসমন্ড টুটু গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর সামাজিক কার্যক্রম থেকে অবসরে গেছেন। গত জুলাইয়ে নিজের ৭৯তম জন্মবার্ষিকী উদ্যাপনের সময় টুটু অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসানে সাবেক এই আর্চবিশপের যথেষ্ট অবদান রয়েছে। তাঁকে দক্ষিণ আফ্রিকার ‘বিবেক’ হিসেবে অভিহিত করা হয়। সেখানে বেশ কয়েকটি ধর্মীয় সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বর্ণবাদের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জন্য ১৯৮৪ সালে তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়।টুটুর মুখপাত্র ড্যান ভন বলেন, ‘ডেসমন্ড টুটু অবসর যাপনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বর্তমানে যে কয়টি সাক্ষাৎকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তার প্রায় সবগুলোই প্রত্যাখ্যান করেছেন তিনি।’ এএফপি।