অবসরে ভারতের আলোচিত সেনাপ্রধান বিজয় সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আলোচিত সেনাবাহিনী-প্রধান জেনারেল বিজয় কুমার সিং গতকাল বৃহস্পতিবার অবসর নিয়েছেন। সেনাপ্রধানের দায়িত্বে থাকার সময় বিভিন্ন বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল তাঁর জন্মসালের বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতের আশ্রয় গ্রহণ করা।সরকারি নথিতে জেনারেল বিজয় সিংয়ের জন্ম উল্লেখ রয়েছে ১৯৫০ সালের ১০ মে। কিন্তু তিনি দাবি করেন, জন্মতারিখ ঠিক থাকলেও সেখানে সাল ভুল করা হয়েছে। তাঁর প্রকৃত জন্মসাল ১৯৫১ সালে। ভুল সংশোধনের জন্য তিনি সরকারের কাছে চিঠিও লিখেন। কিন্তু সরকারের তরফ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে বিষয়টি তিনি আদালতে তোলেন। তবে আদালতে তাঁর যুক্তি শেষ পর্যন্ত ধোপে টেকেনি।এদিকে গতকালই ভারতের ২৫তম সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল বিক্রম সিং (৫৯)। পদাতিক বাহিনীর এই চৌকস কর্মকর্তা এর আগে কলকাতাভিত্তিক পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের কমান্ডিং অফিসার ছিলেন। এএফপি।