অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাউল কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর প্রেসিডেন্ট পদের প্রথম মেয়াদ শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রোববার তাঁর দ্বিতীয় মেয়াদের পরবর্তী পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করার কথা। তবে কৌতুকের সুরে নিজের অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি।সোভিয়েত সেনাদের স্মৃতির উদ্দেশে তৈরি করা একটি সৌধে গত শুক্রবার সফরকারী রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে নিয়ে শ্রদ্ধা জানাতে যান রাউল। সেখানে মেদভেদেভের উপস্থিতিতেই রাউল সাংবাদিকদের হাসতে হাসতে বলেন, ‘আমি অবসর নিতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমি ৮২-তে পা দিতে যাচ্ছি। অবসর নেওয়ার অধিকার তো অর্জন করেই ফেলেছি।’রোববারের (আজ) জাতীয় পরিষদের (পার্লামেন্ট) বৈঠকের দিকে নিবিড় মনোযোগ দেওয়ার জন্য এ সময় সাংবাদিকদের পরামর্শ দেন রাউল। ওই বৈঠকে পরবর্তী মেয়াদের প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় পরিষদ নির্বাচন করার কথা। রয়টার্স।