অবসরের পরও সেনাবাহিনীর কর্তৃত্বে কায়ানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশফাক পারভেজ কায়ানি
আশফাক পারভেজ কায়ানি

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানির দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই। এর পরও তিনি সম্ভবত সেনাবাহিনীর বড় কোনো দায়িত্বে থেকে যাচ্ছেন। দেশটির সরকারি ও নিরাপত্তা সূত্র এমনটাই জানিয়েছে।
নতুন করে জোরদার হতে থাকা জঙ্গি তৎপরতা, চিরবৈরী প্রতিবেশী ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্থিতিশীল সরকার গঠনের চেষ্টার প্রেক্ষাপটে পাকিস্তানে সেনাবাহিনীর নতুন প্রধান কে হচ্ছেন, তা নিয়ে জোর গুঞ্জন চলছে।
বিভিন্ন সূত্র এবং জেনারেল কায়ানির ঘনিষ্ঠ সহযোগীদের কাছ থেকে জানা যাচ্ছে, সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির (জেসিএসসি) চেয়ারম্যান পদে কায়ানিকেই বসাতে চাইছেন প্রধানমন্ত্রী নওয়াজ। রয়টার্স।