অবস্থা বুশের মতো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর বারাক ওবামার জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে৷ বেশির ভাগ মার্কিন নাগরিক এখন তাঁকে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতো অজনপ্রিয় মনে করছেন৷ সর্বশেষ এক জনমত জরিপে এমন দাবি করা হয়েছে৷ সিএনএন-ওআরসি ইন্টারন্যাশনাল জরিপটি চালায়৷ গত শুক্রবার জরিপের ফল প্রকাশ করা হয়৷ জরিপে দাবি করা হয়, ওবামা এখন বুশের মতোই অজনপ্রিয়৷ বুশকে ৫১ শতাংশ মার্কিন অপছন্দ করতেন৷ এখন ৫১ শতাংশ মার্কিন ওবামাকে অপছন্দ করেন৷ওবামার জনপ্রিয়তা কমে এখন ৪৭ শতাংশে ঠেকেছে৷ ২০০৮ সালে বুশের ছিল ৪৬ শতাংশ৷ সিএনএনের জরিপ পরিচালক কিটিং হল্যান্ড বলেন, সিএনএনের জরিপে এই প্রথম দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ মার্কিন ওবামার ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করেন৷ পিটিআই৷