প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ ফ্লাইট এমএইচ ৩৭০ খুব সম্ভবত প্রধান তল্লাশি এলাকার কিছু উত্তরে পড়েছে। নতুন তথ্য-উপাত্তের ভিত্তিতে অস্ট্রেলীয় বিজ্ঞানীরা বলেছেন, এলাকাটি পড়েছে ভারত মহাসাগরের দক্ষিণের আগের তল্লাশি এলাকার উত্তরে। এর আয়তন প্রায় ২৫ হাজার বর্গ কিলোমিটার। ২০১৪ সালে ২৩৯ জন আরোহী নিয়ে বেইজিং থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। দীর্ঘ তল্লাশিতে কাজ না হওয়ায় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন গত জানুয়ারিতে উড়োজাহাজটি অনুসন্ধানে গঠিত মিশনের সমাপ্তি ঘোষণা করে।
বিবিসি