পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বোমা হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযান শুরু না করা পর্যন্ত হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফন করা হবে না। স্থানীয় শিয়া মুসলিম সম্প্রদায়ের চার হাজারের মতো নারীর এক অবস্থান ধর্মঘট থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।কোয়েটার হাজারা এলাকার শিয়া-অধ্যুষিত একটি ব্যস্ততম বাজারে গত শনিবার ওই বোমা হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে সুন্নি জঙ্গি গ্রুপ লস্কর-ই-জাংভি। হাজারা উপজাতীয় নারীরা গত রোববার সন্ধ্যায় কোয়েটায় অবস্থান ধর্মঘট শুরু করেন। চার হাজারের মতো নারী এতে অংশ নেন। এ সময়তাঁরা ঘোষণা দিয়েছেন, বোমা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত লাশ দাফন করা হবে না।গণমাধ্যমের খবরে জানানো হয়, উত্তেজিত হাজারো লোক লাশগুলো স্থানীয় একটি মসজিদে নিয়ে যায়। তবে তারা দাফনের কাজ শুরু করার পরিবর্তে স্লোগান ও বিক্ষোভে ফেটে পড়ে। বিবিসি।