প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ায় নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রতিষ্ঠানটির একজন মালিককে অবহেলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। একই ঘটনায় সংশ্লিষ্ট আরও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। পরে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। ২০০৯ সালে ওই অগ্নিকাণ্ডে ১৫৬ জন নিহত হন। সরকারি কৌঁসুলিরা আশা করছেন, অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। চার দিন আগে মস্কোর কাছে একটি মনোরোগ হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৮ জন নিহত হন। এ ঘটনার পর আদালত গতকাল ওই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করলেন। রয়াটর্স।